প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে বাংলাদেশ সমিতি ভেনিস গঠিত

প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে,ইতালীর ভেনিসে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে বাংলাদেশ সমিতি ভেনিস গঠিত হয়েছে। স্থানীয় মারঘেরা গীর্জার হলরুমে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
ভেনিসে বসবাসরত সকল বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশ সমিতি ভেনিস গঠন করার লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,কাজী আব্দুল্লাহ আল রোনাক।বক্তব্য রাখেন,রেহান উদ্দিন দুলাল,আব্দুল বারী,কামরুল সরোয়ার,মাহাবুর রহমান,সোলেমান হোসেন ও মোহাম্মদ কুদুছ মিয়া।
বক্তারা,প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে,যথাশীঘ্রই সম্ভব একটি কেন্দ্রীয় মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে, মজিবুর রহমানকে সভাপতি,মিলন মোহাম্মদকে সিনিয়র সহ-সভাপতি,কাজী আব্দুল্লাহ আল রোনাক,সাধারণ সম্পাদক ও নিয়ামুল চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও তাজুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে কমিটির নাম ঘোষণা করা হয়।এছাড়াও মনির হোসেনকে উপদেষ্টামণ্ডলীর প্রধান হিসেবে মনোনীত করা হয়।
এ সময়,শরীফুল আলম মৃর্ধা,শহিদুল ইসলাম, হান্নান হাওলাদার, মোস্তফা হোসেন, কাসেম সিকদার, আকবর হোসেন, সোহেলা আক্তার বিল্পবী ও বিল্লাল হোসেনসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান উপদেষ্টা ও সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাটিভি/প্রিন্স



