খেলাধুলা
রাতে মাঠে নামছে মেসির বার্সা

স্প্যানিশ লা লিগায় জয়ের মিশনে ফিরতে রাতে রিয়াল ভায়াদোলিদর বিপক্ষে মাঠে নামছে জায়ান্ট বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে রাত পৌনে ২টায়।
হঠাৎ করেই মন্দায় পড়েছে বার্সেলোনা। টানা তিন ম্যাচে জয়হীন কাতালানরা, এর মধ্যে লা লিগায় দুই ম্যাচ। ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্রর পর অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে গোলশূন্য ড্র।
মাঝে রিয়াল মাদ্রিদের সঙ্গে কোপা দেল রে’র ‘এল ক্লাসিকো’তে ১-১ গোলের ড্র। হঠাৎ করেই যেন জয়ের রাস্তা হারিয়ে ফেলেছে বার্সা। তাই আজ ন্যু ক্যাম্পে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসি-সুয়ারেসদের সামনে।
এরআগে ভায়াদোলিদর বিপক্ষে ২৪ দেখায় টানা ২২ বারই জিতেছিল কাতালানরা।
বাংলাটিভি/রাজু



