অন্যান্যবাংলাদেশ

একুশে ফেব্রুয়ারির আগে শহীদ মিনারে যে কোন কর্মসুচী পালনে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি পালনের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো ধরনের কর্মসূচি আয়োজন করা যাবে না একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়

এতে বলা হয়, অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালন উপলক্ষে আগামীকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হবে। এ সময় শহীদ মিনারে কোনো প্রকার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে কোনো ছবি, পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button