
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি শুরু করেছে তাঁর চিকিৎসকরা। সিঙ্গাপুর সময় সকাল দশটায় অপারেশন শুরু হয়।
ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ড. সিবাস্টিন কুমার সামি বাইপাস সার্জারি অপারেশনে অংশ নেন।
তাঁর রক্তচাপ, ডায়াবেটিস এবং শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু ঠিক থাকায় আজ অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
গতকাল মঙ্গলবার বাইপাস অপারেশনের সিদ্ধান্তের কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা.আবু নাসার রিজভী।
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওবায়দুল কাদেরের পরিবার।
বাংলাটিভি/হাকিম



