অন্যান্যবাংলাদেশ

কাদেরের বাইপাস সার্জারী সফল

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সফল হয়েছে।

কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে,আজ  সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়।

সার্জারীর পর কাদেরকে পোস্টঅপারেটিভ কেয়ারে রাখা হয়েছে।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা.আবু নাসার রিজভী আজ বিকেলে ডা.সিবাস্টিনকে উদ্ধৃত করে এ তথ্য জানান।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের অপারেশন পরবর্তি অগ্রগতি পরিবারের সদস্যদের  সাথে ব্রিফ করেন।

কাদেরের পরিবার এসময় মহান স্রষ্টা ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, সংসদ সদস্য আসলামুল হক, সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারী, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম,সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, নোয়াখালী জেলা সমিতি ঢাকার সভাপতি মো. শাহাবুদ্দীনসহ কাদেরের পরিবারের সদস্যগণ, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাগণ ও কমিউনিটি নেতৃবৃন্দ।

বাংলাটিভি/ফাতেমা

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button