ক্ষুধা-দারি্দ্র্যমুক্ত ও আধুনিক দেশ গড়তে কাজ করছে সরকার

বাংলাদেশকে ক্ষুধা-দারি্দ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ ও আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের বিরোধীশক্তি বিএনপি-জামায়াত শুধু নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিল বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিকেলে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এক আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে প্রধান অথিতির বক্তব্যে স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
দেশের অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধু বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলেন বলেও জানান তিনি। তবে, ৭৫ সালে তাকে নির্মমভাবে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে দেয় মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলো।
সন্ত্রাস–দুর্নীতি ও জঙ্গিবাদের মাধ্যমেও তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। এ সময়, ক্ষুধা-দারি্দ্র্য দূর ক’রে, বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন সরকারপ্রধান।
বাংলাটিভি/প্রিন্স



