অপরাধআন্তর্জাতিকএশিয়া

শ্রীলঙ্কায় ছয় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০৭

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একাধিক গির্জা ও অভিজাত হোটেলে বোমা হামলার ঘটনা ঘটেছে।  তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫০ জন।

কলম্বোর ন্যাশনাল হাসপাতালে এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক ডা. অনিল জাসিংহে হতাহতের এই সংখ্যা জানান। রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এই বিস্ফোরণ ঘটে।  হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকেরাও থাকতে পারেন বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিবিসি, রয়টার্স, সিএনএন ও এএফপির প্রতিবেদনে জানানো হয়, রোববার সাকল পৌনে নয়টার দিকে হওয়া এই বিস্ফোরণের ঘটনায় আহত তিন শতাধিক মানুষকে কলম্বোসহ বেশ কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে।

প্রথম হামলার কিছুক্ষণ পরই নেগোম্বোর কাতুওয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ান’স গির্জা তাদের ফেসবুক পেজে এক এক পোস্টের মাধ্যমে হামলার কথা জানায়। গির্জাটি তাদের পোস্টে লিখেছে, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। দয়া করে আসুন ও আপনাদের পরিবারের সদস্যদের সাহায্য করুন। প্রথম ও দ্বিতীয় হামলার খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় পুলিশ রাজধানী কলম্বোর তিনটি হোটেল ও অপর এক গির্জায় বোমা হামলার খবর নিশ্চিত করে। তারা জানিয়েছে, শাংরি-লা হোটেল, কিংসবুরি হোটেল ও সিনামন গ্র্যান্ড হোটেলে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া বাত্তিচালোয়ায় অপর এক গির্জায় হামলা হয়েছে বলেও জানায় পুলিশ। বাত্তিচালোয়া হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সেখানে অন্তত ৩০০ আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এদিকে, এক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, হামলাগুলো আত্মঘাতী বোমারুদের দল চালাতে পারে।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button