শ্রীলঙ্কায় বিমানবন্দর এলাকায় বোমা উদ্ধার

শ্রীলংকায় ইস্টার সানডেতে রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরে নিকটে বোমা হামলার পরিকল্পনা ছিল হামলাকারীদের। বিমানবন্দরের নিকটে রোববার (২১ এপ্রিল) একটি পাইপ বোমা নিষ্ক্রিয় করেছে শ্রীলংকার বিমানবাহিনী। খবর বার্তা সংস্থা এএফপির।
টি ছিল মূলত একটি হাতে তৈরি পাইপ বোমা। লঙ্কান বিমান বাহিনীর একটি টিম প্রথমে বিস্ফোরকভর্তি ছয় ফুট লম্বা পিভিসি পাইপটি শনাক্ত করতে সক্ষম হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এটিকে নিষ্ক্রিয় করে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, রবিবার রাতে বিমানবন্দরের প্রধান টার্মিনালে যাওয়ার পথে পাইপ বোমাটি ফেলে রাখা হয়েছিল। তিনি বলেন, এটি ছিল একটি হাতে তৈরি বোমা যেখানে একটি পাইপের ভেতর বিস্ফোরক ঢোকানো হয়েছিল।
বিমান বাহিনীর মুখপাত্র জিহান সেনেভিরাত্ন বলেন, সম্ভবত এটি স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল।
এদিকে পুলিশ জানিয়েছে, অষ্টম হামলার পর দিনের শেষের দিকে আরও একটি হামলার পরিকল্পনা ছিল হামলাকারীদের। তারা বলেছে, কলম্বোর প্রধান বিমানবন্দরের নিকটে একটি বাড়িতে তৈরি পাইপ বোমা নিষ্ক্রিয় করেছে দেশটির বিমানবাহিনী।
পুলিশ বলেছে, রোববার দিনের শেষের দিকে বিমানবন্দরের প্রধান টার্মিনালের দিকে যাওয়ার একটি রাস্তায় বাড়িতে তৈরি একটি বোমা পাওয়া গেছে ও নিষ্ক্রিয় করা হয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



