আন্তর্জাতিকএশিয়া

শ্রীলঙ্কায় বোমা হামলা: নিহত বেড়ে ৩৫৯

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। রোববারের হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো কয়েকজনের মৃত্যু হয়েছে।

গত রোববার ইস্টার পরবের দিন দেশটির তিনটি গির্জা ও চারটি হোটেলে আত্মঘাতী বোমা হামলা হয়। মঙ্গলবার পর্যন্ত নিহত ৩২১ জন ও আহত প্রায় ৫০০ জন ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার এ হামলায় দায় স্বীকার করেছে আইএস।  তবে দলটি নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। ‍

হামলার আগে ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, হামলাকারীরা দলের নেতা আবু বকর আল-বাগদাদীর কাছে আনুগত্যের শপথ নিচ্ছে।

শ্রীলঙ্কার হামলার সাথে ক্রাইস্টচার্চের হামলার কোনো সম্পৃক্ততা পায়নি নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী আর্ডার্ন জানান, এ রকম কোনো গোয়ন্দা তথ্য পাওয়া যায়নি।

যদিও মঙ্গলবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সংসদে জানান, ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধ হিসেবে কলম্বোয় হামলা হয়েছে। অন্যদিকে, দেশটির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট মাহিথ্রিপালা সিরিসেনা। হামলার তিন দিন পেরোলেও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। জড়িতদের ধরতে চলছে অভিযান।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button