আন্তর্জাতিকএশিয়া

শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে ৯ আত্মঘাতী

শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করেছে আইসিস বা আইএস। হামলার আগে ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, হামলাকারীরা দলের নেতা আবু বকর আল-বাগদাদীর কাছে আনুগত্যের শপথ নিচ্ছে।

শীলঙ্কায় নিহতদের মধ্যে ৩৮ জন বিদেশি আছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি। ভয়াবহ ওই বোমা হামলার সময় শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন শেখ সেলিমের মেয়ে ও জামাতা।

মঙ্গলবার আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সিতে শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়া হয়েছে। এর আগে দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে সরকার।

এদিকে, বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button