প্রধানমন্ত্রী

রাজনীতি ব্যক্তি স্বার্থে হলে তা কখনো টিকতে পারে না: প্রধানমন্ত্রী

রাজনীতি যদি ব্যক্তি স্বার্থে হয় তবে সে রাজনীতি কখনো টিকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরের শপথ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
image 57623 1558945223 1
এসময় জনপ্রতিনিধিদের দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।  তিনি বলেন, রাজনীতিটা যদি ব্যক্তি স্বার্থে হয় সে রাজনীতি কখনো টিকে থাকতে পারে না, মানুষের কল্যাণ করতে পারে না; জনস্বার্থে যদি কাজ করতে পারেন মানুষের হৃদয় যদি জয় করতে পারেন তাহলে আপনি দেখবেন জনগণই আপনার ওপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে এবং আপনাদের তাদের সেবা করার সুযোগ বারবার তারা দিবে।

অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।  এরপর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম নবনির্বাচিত ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথ পড়ান।  পরে তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নিজ নিজ এলাকায় সেবার মাধ্যমে জনগণের মন জয় করার আহ্বান জানান।

বাংলাটিভি/রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button