প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে সফল অস্ত্রোপচার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, সোমবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখের অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন।
প্রেস সচিব আরও জানান,প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে ডিজিটালি স্বাক্ষর করেছেন। গেল ১৯ জুলাই লন্ডনে পৌঁছার পর একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন। ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলন, চোখের চিকিৎসা ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাটিভি/প্রিন্স



