আন্তর্জাতিকএশিয়া

থাইল্যান্ডে মন্ত্রণালয় সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ছয় স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  শুক্রবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধি দলের সদস্যরা রাজধানীতে বৈঠকে অংশ নেয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চায়েং ওয়াত্তানা গর্ভমেন্ট কমপ্লেক্স, রামা আইএক্স রোড, প্রশাসনিক আদালত, বিটিএস চোং নোনসি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রাতুনাম এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ঘটনায় তিনজন আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সুয়ানলুয়াং জেলার সাংসদ রেনু সুয়েসাত্তায়া বলেন, বিস্ফোরণে তিনজন সামান্য আহত হয়েছেন।  ওই এলাকাতে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র ক্রিসানা পাত্তানাচারোয়েন জানান, এসব বিস্ফোরণের পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।  বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওছ।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button