
গণমাধ্যম না থাকলে সরকার ডেঙ্গুজ্বরকেও গুজব বলে উড়িয়ে দিত বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসবচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে আদালত ও সরকারের কথার গড়মিল খালেদা জিয়ার ন্যায় বিচারের নিয়ে শঙ্কা প্রকাশ করছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
এসময় যে কোনো অবস্থাতে ক্ষমতায় টিকে থাকাই বর্তমান সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যম না থাকলে সরকার ডেঙ্গুকেও গুজব বলে উড়িয়ে দিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় খালেদা জিয়ার ন্যায় বিচার পাবার ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করেন রিজভী। দেশে জনগণের নিরাপত্তা নেই উল্লেখ করে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, নিজেদের প্রয়োজনে সরকার দুর্নীতি করছে।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



