জঙ্গি হামলার আশংকা করছেন ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মদদদাতা হিসেবে চিহ্নিত দুইশ’র বেশি ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিস দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে বড় ধরণের জঙ্গি হামলার আশংকা রয়েছে বলেও জানান তিনি।
সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের যে তালিকা করা হয়েছে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতা সবাই রয়েছে, কেন্দ্র কারো প্রতি শৈথিল্য দেখাবে না।
সাম্প্রতি দেশে যে জঙ্গি তৎপরতা চলছে তার মধ্য দিয়ে বড় ধরনের হামলার আশংকা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের, আশংকা থাকার কথা জানান, একই সাথে জানিয়ে দেন সরকারের সতর্ক থাকার কথাও।
বিএনপি-জামায়াত জোটের মত এই সরকারের আমলে কোন হাওয়া ভবন তৈরি হয়নি বলেও জানান সরকারের অন্যতম প্রভাবশালী এ মন্ত্রী।



