রাজনীতি
এরশাদের আদেশ অমাণ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদেশ অমাণ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়পার্টির নেত্রীবৃন্দ।
সকালে উপজেলার কাঞ্চন পৌর মায়ারবাড়ি এলাকায় উপজেলা যুবসংহতীর সভাপতি সাইফুল ইসলামের নেত্রীত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি হান্নান ভূঁইয়া, সফি চৌধুরী, আলী হোসেন খান,আলম,বাদশাসহ অন্যরা।
বক্তারা বলেন, এরশাদের আদেশ অমান্যকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুশিয়ারী দেন তারা।
বাংলাটিভি/ সৌরভ নূর



