আওয়ামী লীগরাজনীতি

টিআইবির প্রতিবেদন মিথ্যা নয় তবে আংশিক সত্য : ভূমিমন্ত্রী

ভূমি নিবন্ধন অফিস নিয়ে টিআইবির দেয়া দুর্নীতির প্রতিবেদন-ফেলেও দিচ্ছি না, পুরোপুরি গ্রহণও করছি না-এমন মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, ভূমি নিবন্ধন অধিদফতর আইন মন্ত্রণালয়ের অধীনে তবে এটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলে এ দফতরের বিরুদ্ধে অভিযোগ কমে আসবে।

ভূমি মন্ত্রণালয়ের সেবার মান নিয়ে সন্তুষ্ট নই জানিয়ে গুণগত সেবা দেয়ার লক্ষ্যে তাঁর মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান ভূমিমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button