‘পদ্মা সেতুর টোল এখনও ঠিক হয়নি’

মাসুদ সুমন, ঢাকা : পদ্মা সেতুর ৭৩ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। এ সময় পদ্মা সেতুর টোল কত হবে, তা এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি।
সকালে রাজধানীর সেতু ভবনে, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে দক্ষিণ কোরিয়ার কোরিয়া এক্সপ্রেস করপোরেশন কেইসির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময়, সাংবাদিকদের পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির কথা জানান ওবায়দুল কাদের। এছাড়াও পদ্মা সেতুর টোল নিয়েও কথা বলেন তিনি।
পরে, এক প্রশ্নের জবাবে , মহাসড়কে টোল আদায় নিয়ে বিএনপির ধারণা না থাকায় তারা ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে মন্তব্য করেন মন্ত্রী। একইসাথে টোল নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
বাংলাটিভি/ এসনূর



