
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়নে ক্ষুব্ধ হয়ে নবীনগর পৌর মেয়র, মাঈনুদ্দিন মাঈনুসহ দলের অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত নেতা-কর্মী পদত্যাগ করেছেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে, সতন্ত্র প্রার্থী হয়ে মেয়র মাঈনু্দ্দিন উপজেলা নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে নবীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গণ পদত্যাগের এ ঘোষণা দেন।
এসময় বিএনপি নেতা মাঈনুদ্দিনকে মনোনয়ন না দেয়ায় উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বায়েজিদ আহম্মেদ বাবু,পৌর ছাত্রদলের সহ-সভাপতি ওবাইদুল হক ও নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাজী লিমন-এর নেতৃত্বে দলের গুরুত্বপূর্ন পদের প্রায় অর্ধশত নেতা-কর্মী গণহারে পদত্যাগের ঘোষণা দেন।
আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।



