
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের স্টেজ থ্রি, রিকার্ভ ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ জেতানো আর্চার রোমান সানা দুপুরে দেশে ফিরেছেন।
গত শুক্রবার ফিলিপাইনের ক্লার্ক সিটিতে ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চীনের শাই ঝেংকি ৭-৩ সেট পয়েন্টে হারান রোমান সানা। প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। জেতেন পরের টানা তিন সেট।
সবমিলে ৭-৩ সেট পয়েন্টে নিশ্চিত করেন টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণ। এর আগে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ হাতছাড়া করেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিমুল ইসলাম।



