‘দোষী প্রমাণিত হলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

হাকিম মোড়ল, ঢাকা : তদন্তে দোষী প্রমাণ হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। দল ও দলের বাইরে কেউ অপরাধ, দুর্নীতি করলে কাউকে ছাড় না দেয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, তদন্তে দোষী প্রমাণ হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কথা বলেন আগামী জাতীয় সম্মেলেন নিয়েও।
ওবায়দুল কাদের আরও বলেন, দলে ও দলের বাইরে শুদ্ধি অভিযান চলছে। অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি।এসময় বিএনপির নিজের দলের দুর্নীতি-অপকর্মের কথা মাথায় রেখে দলটির নেতাকর্মীদের সংশোধন করার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



