আওয়ামী লীগরাজনীতি
‘বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনও সক্রিয় রয়েছে’

বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনও সক্রিয় রয়েছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
দুপুরে রাজধানীর গুলিস্থানে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে তিনি এ আহবান জানান।
এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখন দেশের স্বাধীনতাবিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এ অবস্থায়, শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তি মোকাবেলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাটিভি/ নূর



