‘রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে জোরালো অবস্থান জানানো হবে’

আসাদ রিয়েল : রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। সেখানে বাংলাদেশ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের উদ্যোগে রোহিঙ্গা শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এতে রোহিঙ্গাদের শিগগিরই নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম বিশ্বের সহযোগিতা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করতে পারেন বলেও জানান একে আব্দুল মোমেন।
বাংলাটিভি/ নূর



