আওয়ামী লীগরাজনীতি
‘রাজধানী থেকে সব ক্যাসিনো উচ্ছেদ করা হবে’

পিয়াস মাহামুদ : যুব সমাজ ধ্বংস হয়, এমন যে কোনো কাজকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, রাজধানী ঢাকা থেকে সব ক্যাসিনো উচ্ছেদ করা হবে।
এসময় এ ধরনের অপরাধে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন কাওকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন কৃষিমন্ত্রী।
সকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরও বলেন অর্থকরী স্বাস্থ্যকর ও পুষ্টিকর ফসল হিসেবে লেবু চাষের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রনোদনা দেয়া হবে।
বাংলাটিভি/ নূর



