‘সরকারের জিরো ট্রলারেন্স নীতিতে সবাই সমান’

হাকিম মোড়ল : ক্যাসিনো ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অন্যদিকে, অপরাধ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো ট্রলারেন্স নীতির কথা জানিয়ে দলমত নির্বিশেষে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানালেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন।
বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নারীর ক্ষমতায়ন বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন উপস্থিত বক্তারা।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না। ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের কেউ জড়িত থাকলে, তদন্ত করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অন্য এক অনুষ্ঠানে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, দলে কিংবা দলের বাইরে কাউকেই ছাড় দেয়া হবে না। এসময় বিএনপির আমলে খালেদার নেতৃত্বে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিলো বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাটিভি/ নূর



