‘জঙ্গি দমনের ন্যায় দুর্নীতির প্রশ্নেও অনড় সরকার’

বুলবুল আহমেদে : ছাত্রলীগ বা যুবলীগ নয়- দুর্নীতিবাজ যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না- বলে আবারো হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও পুণরুল্লেখ করেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, সরকার প্রধানের নির্দেশেই দেশে দুর্নীতিবাজ নেতাকর্মীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে। এতে কোনো অপরাধীই ছাড় পাবে না। জঙ্গি দমনে সরকার যেমন কোন প্রকার শিথিলতা দেখায়নি, তেমনি দুর্নীতির প্রশ্নেও কোন স্বজন প্রীতি দেখানো হবে না বলেও, হুঁশিয়ারি দেন কাদের।
এছাড়া, আওয়ামী লীগের এই মুখপাত্র অভিযোগ করে বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ বিএনপি আবারো হত্যার রাজনীতিতে ফিরতে চাইছে। তারা আবার দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে।
বাংলাটিভি/ নূর



