আওয়ামী লীগরাজনীতি

খালেদ মাহমুদকে সংগঠন থেকে বহিস্কার

আসাদ রিয়েল : শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ।

সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিস্কার করা হয়েছে বলে যুবলীগের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

গত বুধবার বিকেলে গুলশানের বাসা থেকে আটক করে র‌্যাব। এসময় তার বাসা থেকে একটি অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি, লাইসেন্স নবায়ন না করা একটি শটগান ও ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে রাজধানীর ফকিরাপুলে তার ক্যাসিনো ইয়াং ম্যান্স ক্লাবে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা, বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।

পরে বৃহষ্পতিবার অস্ত্র ও মাদক আইনে করা দুই মামলায় খালেদকে ৭ দিনের রিমান্ডে পাঠান আদালত।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button