আওয়ামী লীগরাজনীতি

‘দুর্নীতি নিয়ে কথা বলার নৈতিক অধিকার বিএনপি’র নেই’

যারা দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ও যাদের নেত্রী দুর্নীতির দায়ে সাজা ভোগ করছে তাদেরকে দুর্নীতি নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকারই নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সিনিয়র সিটিজেন্স সোসাইটি আয়োজিত বয়োজেষ্ঠ্যদের সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করেছে। ঢাকায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে অভিযান চলছে তা সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বহি:প্রকাশ বলেও জানান মন্ত্রী। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি তথ্যমন্ত্রী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button