আওয়ামী লীগরাজনীতি

‘দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে এবং চলবে’

দেশ ও জনবিরোধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শেখ হাসিনার নির্দেশেই দলের মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও উল্লেখ করে তিনি।

শনিবার দুপুরে মেহেরপুরের সীমান্তবর্তী কাজিপুরে বধ্যভূমি সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। সীমান্তের কাটা তারের বেড়ার কাছাকাছি স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎস্বর্গকারী আট বীর মুক্তিযোদ্ধার কবর রয়েছে। যা সংরক্ষের জন্য স্থাপনা নির্মাণ করেছে এলজিইডি।

এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আতাউল গনি,ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেকসহ অন্যরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button