আওয়ামী লীগরাজনীতি
‘সোনালী অধ্যায়ে পরিণত হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোনালী অধ্যায়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতিতে প্রতিবেশী দেশ ভারত গর্ব করে।
দুপুরে নীলফামারীর চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমানের সভাপতিত্বে এতে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ নূর



