আওয়ামী লীগরাজনীতি
টেকসই উন্নয়নের পথে দুর্নীতি বড় বাঁধা : তাজুল ইসলাম

বুলবুল আহমেদ : টেকসই উন্নয়নের পথে দুর্নীতি একটি বড় বাঁধা আর সে কারণেই প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযানের নির্দেশ দিয়েছেন বলে জানান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এডিবি আয়োজিত ফাস্টার প্রজেক্ট ইমপ্লিমেনশন ওয়িক ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়নকে থমকে দিয়েছিলোে একদল স্বাধীনতা বিরোধী অপশক্তি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন অনেকটা এগিয়েছে উন্নতির পথে। এই শুদ্ধি অভিযানের মধ্যদিয়ে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবো নিশ্চয়।
বাংলাটিভি/ নূর



