আওয়ামী লীগরাজনীতি

‘শুধু দলে নয় দলের বাইরেও অভিযান চালানো উচিত’

বুলবুল আহমেদ : দেশে চলমান শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেই নয় সকল ক্ষেত্রে চালানো উচিত বলে মনে করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ অভিযানে আওয়ামী লীগ বিব্রত নয় বরং এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানান তারা।

নিজ দলের কিছু নেতার ছত্রছায়ায় ঢাকায় অবৈধ ক্যাসিনো চালানোয়, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ সেপ্টেম্বর দলের নির্বাহী সংসদের সভায় মহানগর যুবলীগের বেশ কয়েকজন নেতার সমালোচনা করে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর পর থেকেই শুরু হয় অবৈধ ব্যবসা বন্ধে সাঁড়াশি অভিযান।

দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুদ্ধি অভিযানে আওয়ামী লীগ মোটেও বিব্রত নয়। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে দলের কেন্দ্রীয় নেতাদের। এছাড়া এর মধ্যদিয়ে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেয়া  অঙ্গীকারের বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশকে দুর্নীতিমুক্ত করার বিকল্প নেই বলে মনে করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

এসময় তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় নেতা নির্বাচনে আওয়ামী লীগ তার অতীত ঐতিহ্য ধরে রাখবে বলে আশা রাখি।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button