আওয়ামী লীগরাজনীতি

‘গ্রেফতারকৃতদের সাথে সম্পৃক্ততদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে’

আসাদ রিয়েলে : ক্যাসিনো চালানোসহ অন্যান্য অবৈধ কর্মকান্ডের অভিযোগে গ্রেফতারকৃতদের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ বেতার-টেলিভিশন শিল্পী সংস্থার সাথে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ বেতার-টেলিভিশন শিল্পী সংস্থার সাথে বৈঠক করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় শিল্পীদের সম্মানী বৃদ্ধি করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

পরে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, টানা তৃতীয় দফা রাষ্ট্রীয় ক্ষমতা থাকায় আওয়ামী লীগে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। তবে দুর্নীতিতে নিমজ্জিত বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলের কানো নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

এদিকে, সকালে রাজধানীর এক হোটেলে এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক আয়োজিত ‘ফাস্টার প্রজেক্ট ইমপ্লিমেনটেশন উইক ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই এই শুদ্ধি অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button