আওয়ামী লীগরাজনীতি
বিএনপির রাজনীতি এখন হাটু আর কোমরে

বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়ার হাটু আর কোমর ব্যাথার মধ্যে আটকে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার চট্টগ্রামের রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালামসহ অনেকেই।
বাংলাটিভি/ নূর



