আওয়ামী লীগরাজনীতি

‘মদ ও জুয়ার সংস্কৃতি চালু করেছিলেন জিয়াউর রহমান’

জিয়াউর রহমানই বাংলাদেশে মদ, জুয়ার সংস্কৃতি চালু করেছিলেন আর তারেক রহমান ছিলেন দুর্নীতির গডফাদার। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোববার বিকালে রাজধানীর রমনায় ইণ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কম্পিউটার প্রকৌশল বিভাগের আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, বিএনপি শাসনামলে তারেক রহমান হাওয়া ভবন এবং খোয়াব ভবন বানিয়ে দুর্নীতি ও লুটপাট করেছেন।

এ সময়, সব রকমের অনৈতিক কাজ ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে জানিয়ে, অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button