আওয়ামী লীগরাজনীতি
‘দলমত নির্বিশেষে কাউকেই ছাড় দেয়া হবে না’

হাকিম মোড়ল : দলমত নির্বিশেষে, অপরাধী যে দলেরই হোক কাউকেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের ভেতরে শুদ্ধি অভিযান চলছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের।
সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে হুঁশিাঁরি দেন তিনি।
কাদের অভিযোগ করে বলেন, ক্ষমতায় থাকতে দুর্বৃত্তায়নের চূড়ান্ত পর্যায়ে ছিল বিএনপি। এখন তারাই আবার বড় বড় কথা বলছে। দুর্নীতি নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি।
অভিযানের পর অভিযুক্ত যারা গা ঢাকা দিয়েছে, তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
বাংলাটিভি/ নূর



