‘জড়িত বেশ কিছু নেতা ও ব্যবসায়ী নজরদারিতে’

হাকিম মোড়ল : ক্যাসিনো পরিচালনা আইনি কাঠামোতে আনা হবে নাকি পুরোপুরি বন্ধ রাখা হবে, এ নিয়ে সরকারের আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্যাসিনো ব্যবসায় জড়িত বেশ কিছু নেতার উপর বিদেশ যাওয়ার ব্যাপারেও নজরদারি বাড়ানো হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের।
মঙ্গলবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক করেন সড়ক নিরাপত্তা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদল। এরপর ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাৎ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অব পার্টি মিজ ক্যাটি ক্রোয়েক-এর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সাথে।
পরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এসময় কাদের বলেন, নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছে সরকার, কিছু নেতা যাতে দেশ ছাড়তে না পারে সে জন্য তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। তবে ক্যাসিনোকে আইনি কাঠামোর মধ্যে আনার ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলে জানান ওবায়দুল কাদের।
এছাড়া্ সড়ক নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাংকের প্রস্তাবে বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান মন্ত্রী।
বাংলাটিভি/ নূর



