আওয়ামী লীগরাজনীতি
‘অবৈধ ক্যাসিনোর বিষয়ে প্রশাসন দায় এড়াতে পারে না’

শহীদুর রহমান : অবৈধ ক্যাসিনোর বিষয়ে প্রশাসন দায় এড়াতে পারে না, মন্তব্য করে এর পেছনের কুশীলবদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিকেলে রাজধানীর একটি হোটেলে সড়ক নিরাপত্তা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মুস্তফা কামাল আরো বলেন, অপরাধী যত ক্ষমতাধরই হোক, প্রচলিত আইনে তাকে শাস্তি ভোগ করতে হবে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজস্ব বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
বাংলাটিভি/ নূর



