বিএনপিরাজনীতি

বেরুচ্ছে থলের বিড়াল, ঘরে ঘরে ক্যাসিনো : ফখরুল

সিলেট প্রতিনিধি : ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লুটপাটের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিগত নির্বাচনে এ সরকার বিভিন্ন বাহিনী দিয়ে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটের রেজিস্ট্রি মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন ঘরে ঘরে ক্যাসিনো। একেকজনের কাছ থেকে শত শত কোটি টাকা উদ্ধার হচ্ছে। মেগা প্রকল্পের নামে এখন মেগা লুটপাট চলছে বলেও মন্তব্য করে করেন, বিএনপির মহাসচিব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, চেয়াপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনাসহ অন্যরা সমাবেশে বক্তব্য রাখেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button