আওয়ামী লীগরাজনীতি
এখন ভূতেদের মুখে রাম নাম শোনা যায় : হাছান মাহমুদ

আরমান কায়সার : যারা দেশে ক্যাসিনো সংস্কৃতি চালু করেছে তারাই আজ জুয়া খেলার বিরুদ্ধে কটাক্ষ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রীতিলতা ওয়েদ্দারের আত্নাহতি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় ক্যাসিনো সম্রাটকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা অপপ্রচার করছে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তবে তা নৎসাত করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এসময় দেশ থেকে অনাচার নিরমূল করতে এক যোগে কাজ করার আহবান জানান হাসান মাহমুদ।
বাংলাটিভি/ নূর



