আওয়ামী লীগরাজনীতি

‘চুনোপুঁটি থেকে রাঘব-বোয়াল কাউকে ছাড় দেয়া হবে না’

হাকিম মোড়ল : দুর্নীতি করলে চুনোপুঁটি থেকে রাঘব-বোয়াল কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সাভারে সেনা স্যুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এসময়, বিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছিলো বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি সরকারের সময় দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও জুয়ার আসর বসেছিলো কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন।

 তিনি আরও বলেন, রাজধানীর পর এবার দেশব্যাপী দুর্নীতি, জুয়া আর মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হবে। এছাড়া কাউকে  ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন মন্ত্রী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button