আওয়ামী লীগরাজনীতি
‘ক্যাসিনোর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’

ক্যাসিনোর সাথে যারা জড়িত তারা যতই ক্ষমতাশীন হোক না কেন তাদেরকে আইনের আওতায় হবে বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
এসময় বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি একটি দুর্নীতিবাজ দল। তাদের চেয়ারপার্সন এতিমের টাকা চুরির দায়ে জেলে রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকার টানা তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর জনগণের কল্যাণে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামী লীগের আহ্ববায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কাইছার জীবনসহ অন্যরা।
বাংলাটিভি/ নূর



