আওয়ামী লীগরাজনীতি

‘টাকার ভাগ গ্রহণকারী কাউকেই ছাড় দেয়া হবে না’

মোহাম্মদ হাসিব : ঢাকায় ক্যাসিনোর নেপথ্যে যারা কাজ করেছিলো তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার তাগিদ দিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। অন্যদিকে, সিলেটে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ক্যাসিনো থেকে টাকার ভাগ যারা পেয়েছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

শুক্রবার সকালে সিলেটে সড়ক জোন অফিস ভবনের ভিত্তি স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজ দল কিংবা পুলিশ প্রশাসন, ক্যাসিনোর টাকার ভাগ যারাই পেয়েছেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না।এ সময় ক্যাসিনোবিরোধী অভিযান আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুরু করেছে বলেও জানান তিনি।

এদিকে, একই দিনে ঢাকায় মহানগর নাট্যমঞ্চে ইউইনাইটেড ইসলামী মাশায়েখ ওলামা সমাবেশে যোগ দিয়ে, ক্যাসিনোর নেপথ্যের কারিগরদেরও দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দেন তথ্যমন্ত্রী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button