বিএনপিরাজনীতি

‘তৃণমূল থেকে উচ্চ পর্যায় সকলে দুর্নীতির সাথে সম্পৃক্ত’

আরমান কায়সার : সরকারের তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সকলে দুর্নীতির সাথে সম্পৃক্ত বলে অভিযোগ করেন বিএনপি নেতারা, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে এসবের মূল কুশীলবদের ধরা হচ্ছে না বলেও্ মনে করেন তারা। সকালে জাতীয় প্রেসক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এ সব কথা বলেন খন্দকার মোশাররফ ও ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এসময় সরকার নিজেদের দুর্নীতি আড়াল করতে শুদ্ধি অভিযান চালাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের জনগণই দুর্নীতিবাজদের সমুচিত জবাব দেবে।

এ সময় সরকারের সহযোগিতা ছাড়া ক্যাসিনোর মত জুয়ার বাণিজ্য সম্ভব নয় বলে দাবি করেন খন্দকার মোশাররফ ।

এ দিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আহমদ দুর্নীতির দায়ে অভিযুক্ত ছাত্রলীগ, যুবলীগের পিছনে কারা আছেন তাদেরও খুঁজে বের করার দাবি জানান।

 মানববন্ধনে জনগণ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button