আওয়ামী লীগরাজনীতি

‘বিএনপি নেতাদের সম্পদের তথ্যও বের করা হবে’

মাসুদ রানা : দুনীতি বিরোধী চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়, দেশে আইন অমান্যকারী সকলের বিরুদ্ধেই এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর শুধু মন্ত্রী বলেন, বিএনপি নেতাদেরও সম্পদের তথ্য বের করা হবে। রাজধানী ঢাকা ও গাজীপুরে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমীতে ৩৫ ও ৩৬তম বিসিএস আনসার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, তা ধরে রাখতে হলে অবশ্যই দেশে সু-শাসন প্রতিষ্ঠা করতে হবে। যেই অন্যায় করবে তাকেই আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে রাজধানীর এয়ারপোর্ট রোডে শহীদ রমিজ উদ্দীন স্কুলের পাশে নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শুধু মন্ত্রী এমপি নয়, বিএনপি নেতাদের সম্পদেরও তথ্য বের করা হবে। কে কত টাকার মালিক এবং কার আয়ের উৎস কোথায়? সেটাও প্রকাশ করা হবে।

যুবলীগ নেতা সম্রাটের আটকের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ার। তবে, এ বিষয়ে অপেক্ষা করার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button