আওয়ামী লীগরাজনীতি
‘দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো বিএনপি’

বুলবুল আহমেদ : আওয়ামী লীগ দুর্নীতি বন্ধ করতে মরিয়া আর বিএনপি তা প্রতিষ্ঠা করেছিলো বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের অন্যতম সংগঠন প্রয়াত নেতা এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
এ সময় তিনি আরও বলেন, রাতের আধারে গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো বিএনপি। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার শক্ত অবস্থানের কথাও জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, দলের শুদ্ধিবরণ অভিযানে দল কিংবা দলের বাইরে কাউকেই ছাড় দেয়া হবে।



