আওয়ামী লীগরাজনীতি
রাজবাড়ী যুব মহিলা লীগের কমিটি ঘোষণা

দীর্ঘ ১৫ বছর পর রাজবাড়ী সদর উপজেলা যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-১আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। জেলা যুব মহিলালীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক শফিকুল আজম মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ অন্যরা।
পরে সর্বসম্মতিক্রমে আফরিন মাহফুজা বেনুকে সভাপতি ও কাজী নাসরিনকে সম্পাদক নির্বাচিত করে সদর উপজেলা যুব মহিলালীগের কমিটি ঘোষণা করা হয়।



