বিএনপিরাজনীতি

দেশে এখন ফ্যাসিবাদের শাসন চলছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন ফ্যাসিবাদের শাসন চলছে। গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতেই রংপুর-৩ উপ-নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বরে বিএনপি প্রার্থী রিটা রহমানের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ক্যাসিনো খেলার সুযোগ দিয়ে দেশকে বিক্রি করার পায়তারা করছে সরকার। তাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপি আন্দোলনে নেমেছে বলেও জানান ফখরুল।

বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকু আসাদুল-হাবিব-দুলু,হাবিব-উন-নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button