‘রোহিঙ্গাদের ফেরাতে যৌথ কমিশন গঠন করা হবে’

বুলবুল আহমেদ : রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীতে এক সেমিনার শেষে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে এ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়, রোহিঙ্গাদের ফেরাতে একটি যৌথ কমিশন গঠন করা হবে বলে জানান মন্ত্রী।
পরে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানান তিনি।
এছাড়া মিয়ানমারের সরবরাহ কার তথ্য ফরমে ভুল আছে জানিয়ে, এটি সংশোধনেও দেশটি রাজি হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।



