অন্যান্যখেলাধুলা

শুরু হয়েছে ওয়ালটন দাবা লিগ

মোহাম্মদ হাসিব : শুরু হয়েছে ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৯। আট রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

চারজন নিয়মিত ও দুই জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে গঠিত ৩০টি দল অংশ নিচ্ছেন এবারের আসরে। শীর্ষস্থান প্রাপ্ত দুইটি দল আগামী ২০২০ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশ নিবে। এছাড়াও বিজয়ী দলকে দেয়া হবে ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার।

জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়াকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা।

সংশ্লিষ্ট খবর

Back to top button